• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম

২৩ নভেম্বর ২০২৪ দুপুর ০১:২৬:২২

সুন্দরগঞ্জে ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট একটি বাছুরের জন্ম হয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছে।

Ad

২২ নভেম্বর শুক্রবার সকালে বামনডাঙ্গার রামদেব গ্রামে জাহাঙ্গীর আলম জিন্নাহর বাড়িতে ওই বাছুরটির জন্ম হয়। জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের কাছে অতিরিক্ত দুটি পা রয়েছে।

Ad
Ad

চিকিৎসক জানিয়েছেন, বাছুরটির ৬টি পা হলেও সমস্যা নেই। সুস্থ ও স্বাভাবিক ভাবেই বেড়ে উঠতে পারবে।

গরুর মালিক জাহাঙ্গীর আলম জিন্নাহ বলেন, গাভীটি সকালের দিকে একটি ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়। চারটি পা ঠিক জায়গায় থাকলেও ঘাড়ের কাছেও দুটি পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি। পরে চিকিৎসক জানায়, ৬ পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটেনা। তবে আশা করা যাচ্ছে ৬ পা হলেও বাছুরটির কোন সমস্যা হবে না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us