• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৮:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার উদ্বোধন

২ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:৪৯:৩৯

গলাচিপায় টোল ও খাজনা ফ্রি সবজি বাজার উদ্বোধন

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: সরাসরি কৃষকের মাধ্যমে উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে বিক্রয়ের জন্য গলাচিপা প্রশাসনের ব্যবস্থাপনায় শুরু হয়েছে টোল ও খাজনা ফ্রি সবজি বাজার।

Ad

২ ডিসেম্বর সোমবার সকালে টোল ও খাজনা ফ্রি সবজি বাজারের উদ্বোধন হয়।

Ad
Ad

গলাচিপা অফিসার্স ক্লাব মাঠে গলাচিপা উপজেলা প্রশাসন ও পৌরসভার সহযোগিতায় শুরু হওয়া এ কাঁচাবাজার উদ্বোধন করেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. মিজানুর রহমান।

তিনি বলেন, “বর্তমানে সবজির যে দাম তাতে মধ্যবৃত্ত এবং নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, আমরা বিভিন্ন কৃষকের সাথে কথা বলেছি। তারা সরাসরি তাদের উৎপাদিত পণ্য এখানে বিক্রি করবে। তাদের দোকান ভাড়া দিতে হবে না, তাদের পণ্য পরিবহনের ব্যবস্থা করা হবে ও খাজনা দিতে হবে না। এতে করে ভোক্তা বাজারের থেকে অনেক সাশ্রয়ী মূল্যে সবজি কিনতে পারবে ক্রেতারা”।

এ সময় আরও উপস্থিতি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন টিটু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ডা. হাফিজ উল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মনির হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us