• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০৪:২২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

রাজস্থলীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

২ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:১১

রাজস্থলীতে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর উদ্যোগে গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।

রাঙ্গামাটি কাপ্তাই অটল ৫৬ বেঙ্গলের সার্বিক সহযোগিতায় ২ ডিসেম্বর সোমবার রাজস্থলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পেইন চলাকালে রাজস্থলী ক্যাম্প কমান্ডার মেজর আবদুল্লাহ আল মাহিন পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চিকিৎসা সেবা প্রদান করেন জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার ক্যাপ্টেন জামিল মো. আশিক রিয়াদ।

চিকিৎসা সেবা নিতে আসা কালু শীল বলেন, বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ পেয়ে মানুষ অনেক খুশি হয়েছেন। এ অঞ্চলের গরিব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও তাদের মাঝে ঔষধ বিতরণ করায় সেনাবাহিনীর প্রতি পাহাড়ি বাঙালি সবাই কৃতজ্ঞতা জানাই।

এদিকে ভবিষ্যতেও এমন ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কাপ্তাই জোন কমান্ডার।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us