• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

৬ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করলেন বাবা !

১১ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:২৯:১৬

৬ বছরের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা করলেন বাবা !

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নিজের সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যার পর থানায় এসে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন এক পাষণ্ড বাবা। ১০ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা এলাকায় এ ঘটনা ঘটে।

Ad

নিহত শিশুটির নাম জিহাদ। তার বয়স ৬। তার বাবার নাম জুবায়ের হাসান হিমেল। হিমেল নরসিংদীর সাটিয়াপাড়া ইউনিয়নের উত্তর নাগরিয়াকান্দির হানিফ মিয়ার ছেলে। বিকেলে ভুলতা পুলিশ ফাঁড়িতে এসে হিমেল নিজেই জানান, সে নিজেই তার ছেলেকে সোমবার দুপুরে মেরে পানিতে ফেলে রেখেছেন।

Ad
Ad

স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, হিমেলের পারিবারিক কলহ রয়েছে এবং তার স্ত্রী ছেলেকে রেখে চলে গেছে। সে ছেলেকে সাথে নিয়ে কাজের সন্ধানে নরসিংদী থেকে নারায়ণগঞ্জের গাউছিয়াতে এসেছিলেন। পরর্বতীতে কাজ না পেয়ে সে মানুষিক বিকারগ্রস্ত হয়ে রাগের বসে ছেলেকে মেরে ফেলেন।

বিষয়টি ভূলতা ফাড়িতে জানানো হলে তাৎক্ষণিক ফাড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল এসে মুন্সি পেট্রোল পাম্পের সামনের ডোবার মধ্যে কচুরিপানার নিচ থেকে মরদেহ উদ্ধার করে। ঘাতক বাবাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি লিয়াকত আলী। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us