• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ০৯:৫১:০৬ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

ওমানে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

১১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৩:১০

ওমানে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে রাঙ্গুনিয়া প্রবাসীর মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: ওমানে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। ১১ ডিসেম্বর বুধবার সকালে ওমানের বারকা শহরের নাখাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মোহাম্মদ নুরুল আলম প্রকাশ পেয়ারু (৩৯)। তিনি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবিদ পাড়া এলাকার বাসিন্দা আলী আহমদের ছেলে।

ওমান প্রবাসী মো. সফিউল আলম জানান, ওমান সময় সকাল ৮টা থেকে ৯টার দিকে, নির্মাণাধীন ভবন থেকে পড়ে পেয়ারুর মৃত্যু হয়েছে।

নিহতের ছেলে মো. সিফাত জানান, তার বাবা দীর্ঘদিন দুবাইতে ছিলেন। দুই বছর আগে তিনি ওমানে যান। সকালে বাবার সাথে কাজ করা এক ব্যক্তি ফোনে তাকে এই মৃত্যুর খবর দেন।

তিনি জানান, কেউ বলছেন নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ওপর থেকে ভারী কাঠ পড়ে তার মৃত্যু হয়েছে। আবার কেউ বলছেন বিল্ডিংয়ের ওপর থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১





Follow Us