• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৯:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আড়াইহাজারে জাহিন স্পিনিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণ

১৭ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:১১:০১

আড়াইহাজারে জাহিন স্পিনিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজারে জাহিন স্পিনিং নামের একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই কারখানার মজুদকৃত সুতা তৈরির কাঁচামালসহ মেশিনারিজ পুড়ে গেছে।

Ad

১৬ ডিসেম্বর সোমবার রাত ১০টার দিকে উপজেলার ঝাউগড়ার ওই মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট গিয়ে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আগুন। আগুনে পুড়ে যাওয়া জাহিন স্পিনিং মিলটির মালিক বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন।

Ad
Ad

মাহমুদুর রহমান সুমন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, রাত ১০টার দিকে হঠাৎ মিলের একপাশে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা তা নেভানো চেষ্টা করে। তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। এ সময় আড়াইহাজার ও মাধবদী  ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দেয়। তিন ঘণ্টার চেষ্টায় তারা ওই মিলের আগুন নিয়ন্ত্রণ আনে।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানায়, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানাটিতে কোন শ্রমিক আটকা পরেনি। তবে আগুনের সূত্র এখনও জানা যায়নি। তদন্ত কমিটি করে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us