• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১২:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ট্রোকে মারা গেলেন স্ত্রীও !

১৭ ডিসেম্বর ২০২৪ দুপুর ০২:০২:২৭

তালায় স্বামীর মৃত্যুর খবরে স্ট্রোকে মারা গেলেন স্ত্রীও !

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় স্বামীর মৃত্যুর খবর শুনে স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন স্ত্রী। ১৬ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের লক্ষণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Ad

মৃতরা হলেন- লক্ষণপুর গ্রামের কচুরডাঙ্গী এলাকার কানাই লাল দাস (৬৭) ও তার স্ত্রী স্বর্ণলতা দাস (৬০)। মঙ্গলবার ১৭ ডিসেম্বর বেলা ১২টার দিকে মির্জাপুর শ্মশানে তাদের শেষকৃত্য সম্পন্ন হয়। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Ad
Ad

স্থানীয় ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহমান শেখ জানান, তার বাল্যবন্ধু কানাইলাল দাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। হার্টের সমস্যা ছিল তার। সোমবার সন্ধ্যার দিকে চিকিৎসার জন্য সাতক্ষীরায় নেয়ার পথে তালা উপজেলার মির্জাপুর বাজারে পৌঁছালে তিনি মারা যান। এ খবর মোবাইলে বাড়িতে জানালে তার স্ত্রী স্বর্ণলতা দাস (সরস্বতী দাস) স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান।

মৃতের ভাতিজা অপূর্ব দাস বলেন, কানাই লাল ও স্বর্ণলতা দাস দম্পতির সুখী সংসার ছিল। তাদের ঘরে ১ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে মির্জাপুর শ্মশানে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us