• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৩৯:৪৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

১৮ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৩:৩৭:৪৯

ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক-কৃষাণীর মাঝে বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Ad

১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অধিদপ্তর চত্বরে বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

Ad
Ad

২৪-২৫ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমের বোরো ধানের বীজ বিনামূল্যে বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান।

রবি মৌসুমের বোরো (হাইব্রিড) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২ হাজার ৪০০ জন ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি কৃষক-কৃষাণীর মাঝে  (হাইব্রিড) উন্নত মানের জাত-শংকর-৩, সুরভি-১ ও সিনজেন্টা-৮ হাইব্রিড বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহিদুল ইসলাম, বিএনপির সাধারণ সম্পাদক আলিফ ও জামায়াতে ইসলামী আমির রজব আলীসহ অনেকে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩




Follow Us