• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৮:৫৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিজিবির অভিযানে ৬৯ লক্ষ ৩৯ হাজার টাকার চোরাই পণ্য জব্দ

১৯ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৯:৪১

বিজিবির অভিযানে ৬৯ লক্ষ ৩৯ হাজার টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অভিযানে ৬৯ লক্ষ ৩৯ হাজার টাকার চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে।

Ad

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।

Ad
Ad

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকার বাংলাবাজার, উৎমা, প্রতাপপুর এবং সংগ্রাম বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, সানগ্লাস, প্রসাধনী সামগ্রী, চিনি, চকলেট, সিএনজি’র যন্ত্রাংশ এবং মদ বাংলাদেশ হতে পাচারকালে কুইচা মাছ, সুপারি জব্দ করে। যার আনুমানিক মূল্য ৬৯ লক্ষ ৩৯ হাজার ৫০০ টাকা।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান পিএসসি এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। জব্দ চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us