• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৫:৫২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পিরোজপু‌রের না‌জিরপু‌রে ২ রোহিঙ্গা যুবক আটক

২৩ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:১৮:১২

পিরোজপু‌রের না‌জিরপু‌রে ২ রোহিঙ্গা যুবক আটক

পি‌রোজপুর প্রতি‌নি‌ধি: পিরোজপু‌র জেলার নাজিরপুর উপজেলায় দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে নাজিরপুর থানা পুলিশ। ২২ ডিসেম্বর রোববার সন্ধ‌্যায় নাজিরপুর থানা পু‌লিশের এস আই স‌রোয়ার হো‌সেন গোপন সংবা‌দের ভিত্তিতে না‌জিরপুর-ঢাকা মহাসড়‌কের চিথ‌লিয়া এলাকা থে‌কে সঙ্গীয় ফোর্স নি‌য়ে তাদের আটক ক‌রেন।

Ad

গ্রেফতাররা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার জি-ক্যাম্প ১৪ ট্যাংকখালী হাকিম পাড়া এলাকার আনোয়ার আলির পুত্র রোহিঙ্গা মনির আলম (৪০) এবং একই ক্যাম্পের জাহিদ হোসেনের পুত্র মো. শ‌ফিক (২১)। রোববার রাত ৮টার দি‌কে নাজিরপুর থানায় প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলার অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।

Ad
Ad

প্রেস ব্রিফিং এ নাসরিন জাহান ব‌লেন, রোহিঙ্গা যুবকরা কি উদ্দেশ্যে এ এলাকায় আসছে বা কারা তাদের এখানে এনেছে সে বিষয় এখনও নি‌শ্চিত করা যা‌চ্ছে না। ত‌বে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাদের মাধ‌্যমে এখা‌নে এসেছে এবং কেন আসছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us