• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:০৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে শিশু হামিদা হত্যা মামলায় দম্পতিসহ গ্রেফতার ৪

২৩ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৪:৩৭

নড়াইলে শিশু হামিদা হত্যা মামলায় দম্পতিসহ গ্রেফতার ৪

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় শিশুকন্যা হামিদাকে (৬) হত্যা মামলায় স্বামী-স্ত্রীসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ক্লু হিসেবে চিরকুট ও মোবাইল ফোন জব্দ উদ্ধার।

Ad

২৩ ডিসেম্বর সোমবার দুপুরে নড়াগাতি থানার (ওসি) শরীফুল ইসলাম জানান, সন্দেহভাজনদের গ্রেফতারের পর হামিদা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনের দ্বারপ্রান্তে। নিহত শিশু কালিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের শাহানুর শেখের মেয়ে।

Ad
Ad

গ্রেফতারা হলেন-প্রতিবেশি রবিউল সিকদার (৩৭), তার স্ত্রী ফরিদা বেগম (৩৪), মেয়ে সুমী খানম (১৪) এবং সুলতানা বেগম (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের দরিদ্র ভ্যান চালক শাহানুরের সাথে প্রতিবেশীদের পারিবারিক দ্বন্দ্ব ছিল। বিরোধের জেরে শাহানুরের বাড়িতে কয়েকবার অগ্নিসংযোগ এবং সন্তানদের খুন-জখমের হুমকি দেয়া হয়। তিন সন্তানের মধ্যে একজনকে খুন করা হবে বলে চিরকুট লিখে শাহানুরের বাড়িতে ফেলা হয়। গত ১৪ নভেম্বর দুপুরে শাহানুরের ছোট মেয়ে হামিদা বাড়ির বাইরে খেলা করতে গিয়ে নিখোঁজ হয়। বিকেল সোয়া ৫টার দিকে দুই হাত বাঁধা অবস্থায় ধানী জমির পাশে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিবেশী তোতা সিকদার, স্ত্রী সুলতানা বেগম, ছেলে ফেরদৌস সিকদারসহ ৬ জনকে আসামি করে ১৫ নভেম্বর উপজেলার নড়াগাতি থানায় মামলা দায়ের হয়। পুলিশ হামিদা হত্যাকাণ্ডের ক্লু বের করতে তৎপর হন। শাহানুরের স্ত্রী হাওয়া বেগমের হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও হাতে লেখা কয়েকটি চিরকুট জব্দের পর পুলিশ এজাহারভুক্ত নারী আসামি সুলতানা বেগমকে গ্রেফতার করে। একই সাথে প্রতিবেশী দম্পতি এবং তাদের মেয়েকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শাহানুরের স্ত্রী হাওয়া বেগম জানান, খুনের হুমকি দিয়ে তাদের বাড়িতে ফেলা চিরকুটগুলো রবিউলের মেয়ে সুমী খানমের লেখা বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমার শিশুকন্যা খুনের সাথে সুমী ও তাদের পরিবারের লোকজন জড়িত থাকতে পারে। আমার মেয়ের খুনের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

উপজেলার নড়াগাতি থানার ওসি শরীফুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন। এ মামলায় একজন এজাহারভুক্ত নারী আসামিকে গ্রেফতার ও সন্দেহভাজন রবিউল তার স্ত্রী এবং মেয়েকে আটক করা হয়েছে। আশা করছি দ্রুতই খুনের রহস্য উন্মোচিত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us