• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:১৯:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোট জামায়াতের সম্মেলন মঞ্চে আ. লীগ নেতা !

২৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৪২:০৫

নাঙ্গলকোট জামায়াতের সম্মেলন মঞ্চে আ. লীগ নেতা !

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বায়েরা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং ওয়ার্ড শাখার সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হারুনূর রসিদ মিয়াজীকে মঞ্চে দেখা যায়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

Ad

এলাকাবাসী সূত্রে জানা যায়, ২২ ডিসেম্বর রোববার সকালে ঢালুয়া ইউনিয়নের ২নং বায়েরা গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের মঞ্চে ওই ইউপির আওয়ামী লীগ সহ-সভাপতি উপস্থিত থাকেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Ad
Ad

এ বিষয়ে ঢালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি খম জিল্লুর রহমান বলেন, হারুনূর রসিদ মিয়াজী আমাদের ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ও বর্তমান কমিটির সহ-সভাপতির দায়িত্বে আছেন।

নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মুহাম্মদ জামাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামি জনগণের দল, বৃহত্তর রাজনৈতিক দল। শুধু আওয়ামী লীগ কেন? আমাদের অনুষ্ঠানে বিএনপিসহ সকলে অংশগ্রহণ করেন।

এ প্রসঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান বলেন, আমি খোঁজ নিয়ে দেখবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us