• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:০৯:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

২৬ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:১০:২৭

কালীগঞ্জে পুকুরে গোসল করতে নেমে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে পুকুরে গোসল করতে নেমে ফাতেমা খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ তাসমিম খাতুন (১১) নামে আরো এক শিশু। জিম হোসেন (১০) নামের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

Ad

ফাতেমা খাতুন (৮) উপজেলার বেথুলী গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ও নিখোঁজ তাসমিম খাতুন (১১) উপজেলার আলাইপুর গ্রামের আব্দুল বারীর মেয়ে। জীবিত উদ্ধার হওয়া জিম খাতুন (১০) বেথুলী গ্রামের মোফাজ্জেল হোসেনের মেয়ে।  

Ad
Ad

স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে ফাতেমা, তাসনিম ও জিম নামের তিন শিশু গ্রামের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা দ্রুত পুকুরে নেমে জিম নামের এক শিশুকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এছাড়া ফাতেমা খাতুনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় তাসমিম নামের আর এক শিশু নিখোঁজ রয়েছে। তাসমিম কয়েকদিন আগে নানাবাড়ি বেড়াতে এসেছে। তাকে উদ্ধারে এখনো স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছে পুকুরটিতে।  

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম জানান, তিনি নিজেই ঘটনাস্থলে রয়েছেন। এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। একজন এখনো নিখোঁজ রয়েছে। অন্য একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





Follow Us