• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৭:২৭ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেট সীমান্তে আরেক বাংলাদেশি নিহত

২৮ ডিসেম্বর ২০২৪ সকাল ১১:২৪:১৬

সিলেট সীমান্তে আরেক বাংলাদেশি নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট: একদিনের ব্যবধানে এবার ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের গোয়াইনঘাটের দমদমিয়া সীমান্তে সবুজ মিয়া (২০) নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন।

২৭ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭টায় গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। তিনি গোয়াইনঘাটের ভিতরগুল পাহাড়তলী গ্রামের আবুল মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, দমদমিয়া সীমান্তের ১২৬১ নম্বর পিলারের প্রায় ২০০ গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমদ জানান, খাসিয়ার গুলিতে নিহত সবুজ মিয়ার পিতা আবুল হোসেন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মরদেহটি ভারতের অভ্যন্তরে থাকায় পুলিশ মৃতদেহ উদ্ধার করতে পারেনি।

এর আগে গত বৃহস্পতিবার বিকেলে ভারত সীমান্তে খাসিয়াদের গুলিতে জৈন্তাপুর উপজেলার ঝিঙ্গাবাড়ি গ্রামের মো. সাহাব উদ্দিনের ছেলে মারুফ মিয়া (১৬) নিহত হন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

Follow Us