• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:২০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পলাশে আগুনে পুড়ল হোটেল ও ফার্নিচারের দোকান

২৯ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২১:০৬

পলাশে আগুনে পুড়ল হোটেল ও ফার্নিচারের দোকান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশে আগুনে পুড়ে ছাই হয়েছে হোটেল ও ফার্নিচারের দোকান। খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসে। ২৮ ডিসেম্বর শনিবার রাত ১০টায় উপজেলা কার্যালয়ের সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Ad

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে পলাশের আলামিনের একটি খাবারের হোটেল ও অনিল সূত্র ধরের কাঠের ফার্নিচারের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং পলাশ ফায়ার সার্ভিসকে অগ্নিকাণ্ডের খবর জানান।

Ad
Ad

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে দোকানের ফার্নিচার সব পুড়ে যায়। এছাড়া পাশে থাকা আলামিনের হোটেলের ফ্রিজসহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। আগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে জানান ফার্নিচার দোকান মালিক অনিল সূত্রধর।

পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাদেকুর বারি জানান, আমরা খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করছি শর্ট সার্কিট থেকে এ আগুন লাগতে পারে। তদন্ত করে পরবর্তীতে এ অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতির  বিস্তারিত জানানো যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us