• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৯:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

২ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৪৮:৪১

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

রংপুর ব্যুরো: নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।

Ad

২ জানুয়ারি বৃহস্পতিবার সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে কল্যাণ রাষ্ট্র বিষয়ে মুক্ত আড্ডা, শহীদদের প্রতি শ্রদ্ধা, পুরস্কার বিতরণ এবং মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

আলোচনা সভায় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রবিউল ফয়সালসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্নস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম বলেন, দেশের দরিদ্র, প্রবীণ ব্যক্তি, সুবিধাবঞ্চিত শিশু, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, বিধবা ও স্বামী নিগৃহীতা নারী, গুরুতর অসুস্থ রোগী ও প্রান্তিক জনগোষ্ঠীসহ অসহায় মানুষের কল্যাণ ও উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সমাজসেবা অধিদপ্তর।

দিবসটি উপলক্ষে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিবার ও স্বজনরা বলেন, নতুন বাংলাদেশ বিনিমার্ণে অবহেলিত মানুষগুলোকে প্রশিক্ষণ দিয়ে জাতিকে ভালো কিছু উপহার দেয়া এবং শহিদ পরিবারকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার আহবান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us