• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৫০:৪৮ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে ভিডিপি দিবস পালিত

৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:২০:১৭

ঝিনাইদহে ভিডিপি দিবস পালিত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনে গ্রাম প্রতিরক্ষা দল (ভিডিপি) দিবস পালিত হয়েছে। ৫ জানুয়ারি রোববার সকালে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়।

পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এতে আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট ফারিহা তাবাসসুম এবং ৬ উপজেলার কর্মকর্তারা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, সমাজ থেকে অন্যায় অপরাধ দূর করতে হবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ভিডিপি সদস্যদের একাগ্রতার সাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে তাদের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে কাজ করার পরামর্শ দেন। পরে দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
২২ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:০৮









Follow Us