• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১১:১২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাঘাটায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই

৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:০৫

সাঘাটায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি দোকানে প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

Ad

৭ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভরতখালী ইউনিয়নের উল্যাবাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন- অটোবি ফার্নিচারের মোখলেছ মিয়া, সাহা ট্রের্ডাসের শ্যামল সাহা ও সিমেন্ট গোডাউনের মাজেদুল ইসলাম।

Ad
Ad

স্থানীয়রা জানায়, মঙ্গলবার উল্যাবাজরের মোখলেছ ফার্নিচার থেকে আগুনের সূত্রপাত ঘটে। সেখান থাকে পাশের ওই দুই দোকানে আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। তারপর তিনটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্তরা জানান, কীভাবে আগুন লেগেছে সেটি তাদের জানা নেই। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us