• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৯:১৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

১১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৩৫:১১

রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে সংবর্ধনা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: পেশাদার সাংবাদিকদের সংগঠন রাঙ্গুনিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ১১ জানুয়ারি শনিবার সকালে কাপ্তাই উপজেলার বগারচর কে এম ইদ্রিছ হোসেনের বাগান বাড়িতে এই সংবর্ধনা দেয়া হয়। সংবাদকর্মী মুহাম্মদ শহিদুল ইসলাম সাংবাদিকদের এ সংবর্ধনার আয়োজন করেন।

Ad

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া, কাপ্তাই ও রাজস্থলি উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দিনকালের রাঙ্গুনিয়া প্রতিনিধি মুহাম্মদ শহিদুল ইসলাম। এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রাণিসম্পদ দপ্তরের সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ।

Ad
Ad

অনুষ্ঠানে বক্তব্য দেন- রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ ইলিয়াছ তালুকদার, সাধারণ সম্পাদক নুরুল আবছার চৌধুরি, রাজস্থলি প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরি ও কাপ্তাই প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহফুজ আলম।

এছাড়াও সাংবাদিক মোহাম্মদ আলী, পান্থনিবাস বড়ুয়া, মাসুদ নাসির, আকাশ আহমেদ, শান্তি রঞ্জন চাকমা, আব্বাস হোসাইন, এম এ মতিন, চৌধুরি মুহাম্মদ রিপন, রিপন মারমা, আরিফুল হাসনাত, মোয়াজ্জেম হোসেন, ইসমাঈল হোসেন, আশিক এলাহি, তৈয়্যবুল ইসলাম, ফাহিম শাহরিয়ার, দেলোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us