• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৪:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

১৩ জানুয়ারী ২০২৫ সকাল ১১:৩৯:০৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

মুন্সীগঞ্জ প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ১৩ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘক্ষণ যানজটে দুর্ভোগ পোহাচ্ছেন যাত্রীরা।

Ad

১৩ জানুয়ারি সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাউশিয়া এলাকায় কুমিল্লাগামী লেনে সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হওয়ার কারণে এ যানজট সৃষ্টি হয়।

Ad
Ad

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাকচালক শফিক বলেন, মেঘনা সেতু পার হওয়ার পর থেকে যানজট পেয়েছি। তবে কী কারণে যানজট তা জানি না।

বাস চালক কুরবান আলী বলেন, জামালদী থেকে ভবেরচর বাসস্ট্যান্ড পর্যন্ত আসতে ঘণ্টাখানেক সময় লেগে গেল। জানি না কতক্ষণে গন্তব্যে পৌঁছাতে পারব।

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনা কবলিত এবং বিকল হওয়া গাড়িগুলো মহাসড়ক থেকে সরানোর কার্যক্রম চলছে। ধীরগতিতে যানবাহন চলছে, শীঘ্রই যান চলাচল স্বাভাবিক হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us