• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:২৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

২৫ জানুয়ারী ২০২৫ দুপুর ০১:৪১:১২

মানিকগঞ্জে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জ জেলায় মিনি ম্যারাথনের আয়োজন করেছে জেলা প্রশাসন।

Ad

২৫ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হওয়া এ ম্যারাথন শেষ হয় শহরের স্টেডিয়াম সংলগ্ন মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে।

Ad
Ad

উৎসবমুখর এই আয়োজনে অংশ নেন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ। মিনি ম্যারাথনের উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চার প্রতি আগ্রহী করা এবং তারুণ্যের শক্তি ও উদ্যম উদযাপন করা।

ম্যারাথন শেষে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়। বিজয়ী ২০ জন পুরুষ এবং ১০ জন নারীকে নগদ অর্থ এবং সনদ তুলে দেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এমন অনুষ্ঠান আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us