• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৪:৫০ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

চাটমোহরে পাখি গ্রেফতার

২৫ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৩৯:৩০

চাটমোহরে পাখি গ্রেফতার

পাবনা প্রতিনিধি: পাবনা জেলার চাটমোহর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

২৪ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে উপজেলার হাণ্ডিয়ালে বিস্ফোরক মামলায় পৌর শহরের একটি বাসা থেকে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম বলেন, বেশ কিছু দিন ধরে আওয়ামী লীগের এই নেত্রী চাটমোহরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পাবনা ডিবি পুলিশের সহায়তায় চাটমোহর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মনজুরুল আলম আরও বলেন, আওয়ামী লীগ নেত্রী পাখি হাণ্ডিয়ালে বিস্ফোরক মামলার আসামি ছিলেন। শনিবার সকালে কোর্টের মাধ্যমে পাবনা জেল হাজতে তাকে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us