• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১৬:৪৬ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

বাগাতিপাড়ায় সাব মার্সিবল পাম্প চুরি, গ্রেফতার ১

২৬ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:৩৫:৩০

বাগাতিপাড়ায় সাব মার্সিবল পাম্প চুরি, গ্রেফতার ১

আনোয়ার হোসেন অপু, বাগাতিপাড়া (নাটোর): নাটোরের বাগাতিপাড়া উপজেলায় খন্দকার মালঞ্চি গ্রামে একটি সাব মার্সিবল পাম্প চুরির অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি মিজানুর রহমান এ বিষয়ে বাগাতিপাড়া থানায় একটি এজাহার দায়ের করেছেন।

মিজানুর রহমান জানান, তার বোন জামাই মো. বিরাজ উদ্দিন আমেরিকা প্রবাসী হওয়ায় তার দেশে থাকা সম্পত্তির দেখাশোনা করেন তিনি। ২২ জানুয়ারি সকাল ৮টার দিকে শরিষার জমিতে কাজ করতে গিয়ে দেখতে পান জমিতে স্থাপিত সাব মার্সিবল পাম্পটি চুরি হয়ে গেছে।

এজাহারে তিনি উল্লেখ করেন, চোরেরা ২১ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ২২ জানুয়ারি ভোর ৪টার মধ্যে সাব মার্সিবল পাম্পের সুরক্ষার ঢালাই ভেঙে পাহম্পটি চুরি করে। পাম্পটির বাজারমূল্য আনুমানিক ২০ হাজার টাকা।

তিনি আরো বলেন, চুরি যাওয়া পাম্পটি অনেক খোঁজাখুঁজি করে বাগাতিপাড়া মডেল থানায় এজাহার দায়ের করেন।

এ ঘটনায় বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মটর চুরির এজাহারের পরে অভিযান চালিয়ে মটরসহ নুরপুর চকপাড়া এলাকার সুজন (২৫) নামের একজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us