• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৭:০৪ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

২৮ জানুয়ারী ২০২৫ দুপুর ০২:০১:৩২

১০ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি: রাঙামাটি রিজিয়নের কাপ্তাই উপজেলার ১০ আর ই ব্যাটালিয়নে আয়োজনে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

২৭ জানুয়ারি সোমবার সকাল থেকে দিনব্যাপী অসহায়, দরিদ্র জনসাধারণ ও শিশুদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। উপজেলার মগবান ইউনিয়নের বরাদম আর্মি পোস্টের দায়িত্বপূর্ণ দুর্গম দুলুছড়ি, কুকুজ্যাছড়ি ও কেরকাটা এলাকায় বসবাসকারী শতশত মানুষ এ সেবা গ্রহণ করেন।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সেনাপ্রধানের দিক নির্দেশনায় ও ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ সোহেলের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রধান করেন ১০ আর ই ব্যাটলিয়নের মেডিকেল অফিসার। ১০ আর ব্যাটলিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও এ সেবা অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১



Follow Us