• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩১:০২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ৬১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

২৮ জানুয়ারী ২০২৫ সন্ধ্যা ০৬:১১:২৫

সিলেটে ৬১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার, সিলেট: সিলেটের সীমান্ত এলাকায় ৬১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকার প্রতাপপুর, পান্থুমাই, মিনাটিলা, সোনারহাট, বিছনাকান্দি, সংগ্রাম, কালাইরাগ, কালাসাদেক এবং নোয়াকোট বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটালিয়ন।

Ad
Ad

জব্দ হওয়া পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, লেহেঙ্গা, কমলা, চিনি, হোয়াইট টোন ক্রিম, শুঁটকি, শীতের কম্বল, মেহেদি, জিরা, কিসমিস, মদ, ফেন্সিডিল এবং অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা। যার বাজারমূল্য ৬০ লক্ষ ৯৩ হাজার ৮০০ টাকা বলে জানায় বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান জানান, জব্দ মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে। সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই এসব চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us