• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৪:১৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে মামলা, রূপগঞ্জে প্রতিবাদ মিছিল

৩১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:১৯:৩৫

বিএনপি নেতাকর্মীদের জড়িয়ে মামলা, রূপগঞ্জে প্রতিবাদ মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে থানা বিএনপির নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ভুলতা-গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Ad

৩১ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের পর উপজেলার ভুলতা গাউছিয়া এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। মিছিল থেকে আওয়ামী লীগ ঘেঁষা অপশক্তির চক্রান্তে এসব মামলা দায়ের করা হচ্ছে বলে জানিয়ে দ্রুত এসব মামলার বিষয়ে দলের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ও পদক্ষেপ কামনা করেন আঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Ad
Ad

মিছিলটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল থেকে দ্রুত এসব মামলা প্রত্যাহারের হুঁশিয়ারি দেয়া হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা রূপগঞ্জে ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান ও বিএনপিতে আত্মগোপনে থাকা ৫ আগস্টের পর নব্য বিএনপির আদলে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ ঘেঁষা অপশক্তির বিরুদ্ধে দ্রুত বিএনপির কেন্দ্রীয় নেতাদের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। একই সাথে দলটির ১৭ বছর ধরে নির্যাতিত ও রাজপথে থাকা নিরপরাধ নেতাকর্মীদের রক্ষায় দলের হস্তক্ষেপ কামনা করা হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাকির হোসেন বাকি, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us