• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৫:২৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

৩ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:০৭

চৌদ্দগ্রামে সেপটিক ট্যাংক থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বসতঘরের টয়লেটের টাংকির ভিতর থেকে সাহেদা আক্তার নামে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

Ad

৩ ফেব্রুয়ারি সোমবার ভোরে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের ধনু সাড়া পূর্বপাড়ায় নিহতের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাহেদা আক্তার উপজেলার ঘোল পাশা ইউনিয়নের পূর্ব ধনু সাড়া গ্রামের মাওলানা আব্দুল মমিনের স্ত্রী।

Ad
Ad

নিহতের স্বামী মাওলানা আব্দুল মোমিন বলেন, আমি স্থানীয় একটি মসজিদে ইমামতি করি। প্রতিদিনের ন্যায় আজও আমি ভোরে ইমামতির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যাই। আমার বাড়িতে আমরা দুই জনই বসবাস করি। আমি মসজিদে নামাজ শেষ করে সকাল আনুমানিক ৭টায় বাড়িতে এসে আমার স্ত্রীকে খোঁজ করি। ঘরে এবং বাড়ির আশেপাশে কোথাও না দেখে ঘরের পার্শ্ববর্তী টয়লেটের বাইরে পায়ের জুতা এবং তার পড়নের কাপড় দেখি। এরপর পুলিশের খবর দেই। পরে পুলিশ এসে টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন জানান, ঘটনাটি জানার পরই পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যা নাকি অন্য কিছু তা জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us