• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১৫:০০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় নবজাতক চুরি, থানায় জিডি

৮ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:৫২

কুষ্টিয়ায় নবজাতক চুরি, থানায় জিডি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া এলাকায় বিজয় নামে একমাস বয়সী নবজাতক শিশু চুরির ঘটনা ঘটেছে।

Ad

৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নবজাতক শিশুটির বাবা বাবুল হোসেন মণ্ডল।

Ad
Ad

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের বাবুল হোসেন মণ্ডলের ছেলে বিজয় নামে ওই একমাস বয়সী নবজাতক শিশুকে তার মা বাড়ির বারান্দায় রেখে গোসলে যান। এরপর থেকে ওই নবজাতক শিশু নিখোঁজ হন। পরে তাকে খুঁজাখুঁজি করে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন নবজাতক শিশুটির বাবা।

নিখোঁজ নবজাতকের বাবা বাবুল হোসেন মণ্ডল জানান, চুরির একদিন পার হলেও এখনো তার কোনো সন্ধান দিতে পারেনি পুলিশ। সে কি নিখোঁজ হয়েছে, নাকি কেউ চুরি করে নিয়ে গেছে, তাও জানা যায়নি। তাৎক্ষণিক আশপাশে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি।

দৌলতপুর থানা পুলিশের উপপরিদর্শক মো. বাদশ বলেন, ঘটনাস্থলে পরির্দশন করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, থানায় অভিযোগ পেয়েছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। ওই নবজাতককে উদ্ধারে পুলিশ মাঠ পর্যায়ে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯






যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫


Follow Us