• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৭:১৭ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

৯ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০:১১:৩০

জয়পুরহাটে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

জয়পুরহাট  প্রতিনিধি: জয়পুরহাটের আক্কেলপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তিন ধর্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

৮ ফেব্রুয়ারি শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- উপজেলার মোহাম্মদপুকুর গ্রামের রুবেল হোসেন (৩৩) ও ফারুক হোসেন (৪০) এবং রামশালা গ্রামের একরামুল হক (৪২)।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি জয়পুরহাট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ শেষে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে আসামিরা ওই গৃহবধূকে মোহাম্মদপুুর গ্রামে নিয়ে যায়। রাতে তারা গ্রামের পাশে একটি গভীর নলকূপ ঘরে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এ সময় ওই গৃহবধূ জ্ঞান হারিয়ে ফেললে তাকে উদ্ধার করে তার স্বামী বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাতে গৃহবধূর স্বামী আসামিদের বিরুদ্ধে ধর্ষণ ও মারপিট করার অভিযোগ এনে আক্কেলপুর থানায় মামলা করেন। মামলার পর শনিবার আসামিদের গ্রেফতার করে পুলিশ।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১



Follow Us