• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৫:৫৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে

১১ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:০০:২৩

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খান কারাগারে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক এমপি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানকে কারাগারে পাঠানো হয়েছে। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

Ad

এর আগে সোমবার রাতে তাকে ঢাকা থেকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা পুলিশ। তিনি জেলার বানিয়াচং উপজেলায় বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ মার্ডার মামলার ২ নাম্বার আসামি। গত বছরের ৫ আগস্ট থেকে পলাতক ছিলেন।

Ad
Ad

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। রিমান্ডের আবেদন করা হয়নি। তবে শীঘ্রই তার রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।

সরকার পক্ষের আইনজীবী আব্দুল কাইয়ুম জানান, তাকে সকালে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিমের আদালতে হাজির করা হয়। তিনি ৯ মার্ডার মামলার এজাহারভূক্ত আসামি হওয়ায় আদালত ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us