• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:১২:৪৫ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

১৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৩:৫৪:৩৩

নাটোরে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার, নাটোর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে দলটির নেতাকর্মীরা সমবেত হয়ে এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির ড. অধ্যাপক মীর নুরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী, অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি সাদেকুর রহমান, সহকারী জেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল হাকিম ও আতিকুল ইসলাম রাসেল প্রমুখ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অবিলম্বে দলের শীর্ষ নেতার মুক্তির দাবি জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী ২০ তারিখের মধ্যে মুক্তি না দেওয়া হলে আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us