• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০২:০২:৩২ (23-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেটে স্বামী ও ভাসুর মিলে গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ

১৩ মে ২০২৩ সন্ধ্যা ০৬:৩০:৩১

সিলেটে স্বামী ও ভাসুর মিলে গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ

সিলেট প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে এক গৃহবধূর চুল কেটে নেয়ার অভিযোগ উঠেছে স্বামী ও ভাসুরের বিরুদ্ধে। ১১ মে বৃহস্পতিবার রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের উত্তরভাগ গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযোগ উঠেছে, গৃহবধূ রিমা আক্তারকে স্বামী আলকাছ উদ্দিন ও ভাসুর জয়নাল আবেদীন মিলে শারীরিক নির্যাতন করে মাথার চুল কেটে দেয়। এ ঘটনায় ভুক্তভোগী রিমা আক্তার জকিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ জানায়, ১১ মে বৃহস্পতিবার রাতে স্বামী ও ভাসুর মিলে যৌতুকের দাবিতে গৃহবধু রিমা আক্তারকে মারধর করে মাথার সব চুল কেটে দেয় । পরে জাতীয় জরুরী সেবা নম্বর ৯৯৯ এ ফোন পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, পুলিশ নির্যাতনকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
গলাচিপায় নবজাতকের মরদেহ উদ্ধার
২৩ জুন ২০২৬ দুপুর ১২:০৯:৫৫






দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
দেশের বাজারে আজকের স্বর্ণের দাম
২৩ জুন ২০২৬ সকাল ০৯:৩৮:৩০

Follow Us