• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩০:৪৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৩ লক্ষ

২৪ ফেব্রুয়ারি ২০২৫ সন্ধ্যা ০৬:০২:২৪

নারায়ণগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, জরিমানা ৩ লক্ষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় তিনটি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Ad

২৪ ফেব্রুয়ারি সোমবার বিকেলে ফতুল্লার পাগলা ও নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

এসময় অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ফতুল্লার পাগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সরকারী পরিচালক হৃদয় রঞ্জন বনিক জানান, আমাদের কাছে অভিযোগ এসেছিল। সেই পরিপ্রেক্ষিতে আমরা ছদ্মবেশে লোক পাঠিয়ে এখান থেকে সয়াবিন তেল ক্রয় করি। এসময় বোতলের গায়ে লেখা দামের চেয়েও অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করায় মনির স্টোরকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যে তেল মজুদে আছে তা যেন গায়ে লেখা দামে বিক্রি করা হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us