• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ ভোর ০৫:৫৫:৩০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে সেনাবাহিনীর হাতে ৩ ছিনতাইকারী আটক

১ মার্চ ২০২৫ সকাল ১১:৫২:৪৪

গাজীপুরে সেনাবাহিনীর হাতে ৩ ছিনতাইকারী আটক

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ব্যক্তিকে আটক করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল।

Ad

২৮ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত ২ টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টারবাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Ad
Ad

১ মার্চ শনিবার সকালে শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মন্ডল এ তথ্য নিশ্চিত করেন।

আটক ব্যক্তিরা হলেন ময়মনসিংহের নতুনবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. ইউসুফ (১৭), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তালতলী গ্রামের মো. সুমন মিয়ার ছেলে মো. শান্ত (১৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার বাদিয়ারচালা গ্রামের আব্দুল শেখের ছেলে (সিএনজি চালক) মো. হিরোন মিয়া (২৮)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মহাসড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us