• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:৪৫:১০ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ ২ নারী আটক

২ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৬:৪৯:১৭

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ ২ নারী আটক

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

২ মার্চ রোববার উপজেলার ঝালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- রুমা আক্তার কুমিল্লা জেলার কোতয়ালী থানার বড়বাড়ি ধর্মপুর এলাকার মৃত আব্দুর রহমানের মেয়ে ও ফারজানা আক্তার বিথী রংপুর পীরগন্জ থানার ধনশালা এলাকার মৃত সোবহানের মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকুড়ি এলাকায় অভিযান পরিচালনা করে রুমা আক্তার ও ফারজানা আক্তার বিথীকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, গ্রেফতার দুই নারী  মাদক কারবারির নামে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১

Follow Us