• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ১২:২৫:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নরসিংদীতে ৬ বছরের শিশু আগুনে পুড়ে মৃত্যু

৭ মার্চ ২০২৫ বিকাল ০৫:৪৭:১৮

নরসিংদীতে ৬ বছরের শিশু আগুনে পুড়ে মৃত্যু

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে একটি বসতঘরে অগ্নিকাণ্ডে সুমাইয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Ad

৭ মার্চ শুক্রবার দুপুরে দিকে সদর উপজেলার চরাঞ্চল করিমপুর ইউনিয়নের রসুলপুর ঈদগাঁপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমাইয়া রসুলপুর ঈদগাঁপাড়া এলাকার পেশায় জেলে মনির হোসেনের মেয়ে।

Ad
Ad

করিমপুর নৌ ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, হঠাৎ করে রসুলপুর ঈদগাঁপাড়ার মনির হোসেনের বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও ঘরটি পুরোপুরি পুড়ে যায়। এসময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু সন্তান সুমাইয়া আক্তার আগুনে পুড়ে ছাই হয়ে মারা যায়। অগ্নিকাণ্ডের সময় শিশুটির পিতা মনির হোসেন মাছ ধরার কাজে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এলাকায় মেঘনা নদীতে ছিলেন। শিশুটির মা বাড়ির পাশের কৃষিজমিতে কাজে বের হয়েছিলেন। বৈদ্যুতিক শর্টসার্কিট হতে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। দরিদ্র পরিবারটির আগুনে ক্ষয়ক্ষতি ও শিশু সন্তানের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

করিমপুর নৌ-ফাঁড়ি পুলিশের পরিদর্শক সাইদুর রহমান জানান, শিশু মেয়েটি ঘরেই অবস্থান করছিল। বাবা-মা কেউ বাড়িতে না থাকায় অগ্নিকাণ্ডে বসত ঘরের সাথে মেয়েটিও ভস্মীভূত হয়ে মারা যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬





ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪



Follow Us