• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:০৪:৩৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৮ দোকান ভস্মীভূত

১৪ মার্চ ২০২৫ সকাল ১০:১৪:১৫

সিদ্ধিরগঞ্জে মার্কেটে অগ্নিকাণ্ড, ৮ দোকান ভস্মীভূত

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়ির ক্লাব মসজিদ এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ টি দোকান ভস্মীভূত হয়েছে।

Ad

১৩ মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় রাত ১১ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফার্নিচার দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে।

Ad
Ad

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, রাত ১২ টার পরে জালকুড়ির ক্লাব মসজিদ এলাকার একটি মার্কেটে আগুন লাগে। পরে স্থানীয়দের দেয়া সংবাদে ফায়ার সার্ভিসের আদমজী ইপিজেড ও কাঁচপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফিন্স স্টেশনের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুনে ফার্নিচার, পানের দোকান, স্বর্ণের দোকান, সেলুন, লেপতোশক ও পান-সিগারেটের দোকানসহ ৮টি দোকান পুড়ে গেছে।

অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লক্ষ ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দ্রুত পদক্ষেপে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল রক্ষা করা গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us