• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৪৫:৫৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আছিয়া মৃত্যুর ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল

১৪ মার্চ ২০২৫ সকাল ১১:১৫:৩৩

আছিয়া মৃত্যুর ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল

নারায়ণগঞ্জ প্রতিনিধি: মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়ার মৃত্যুর ঘটনায় আসামিদের শাস্তির দাবিতে নারায়ণগঞ্জে কাফন মিছিল করা হয়েছে।

Ad

১৩ মার্চ বৃহস্পতিবার বিকেলে ‘ধর্ষণের বিরুদ্ধ নারায়ণগঞ্জ’ ব্যানারে শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই মিছিল বের করেন।

Ad
Ad

এর আগে, সংক্ষিপ্ত সভায় ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা বলেন, আজকে দুপুরে আমাদের বোন আছিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। মৃত্যুর পর আমরা দেখলাম ৭ দিনের মধ্যে বিচার শুরু হওয়ার কথা বলেছে আইন উপদেষ্টা। তার মৃত্যুর পর সরকারের টনক নড়ায় আমরা উপহাসের সাথে তাদের এই বক্তব্যকে সমর্থন করছি। শুধু আছিয়া একা নয়, এখন পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে তার প্রত্যেকটির বিচার নিশ্চিত করতে হবে। ধর্ষণের ঘটনায় প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার প্রক্রিয়া চালু করতে হবে। কোনো অবস্থাতেই যেন ধর্ষকদের ছাড় দেয়া না হয়।

পরে শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে বিবি রোড ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘তুমি কে আমি কে, আছিয়া আছিয়া’, ‘আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে,’ ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭


Follow Us