• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৯:২৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ২ শিশু টাঙ্গাইল ও চাঁদপুর থেকে উদ্ধার

১৮ মার্চ ২০২৫ বিকাল ০৫:৫৯:২৮

সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত ২ শিশু টাঙ্গাইল ও চাঁদপুর থেকে উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও মিজমিজি এলাকা থেকে অপহরণের শিকার ১৭ বছর ও ১৩ বছরের দুই নারী শিশুকে উদ্ধার করেছে পিবিআই।

Ad

১৮ মার্চ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার (এসপি) মো. মোস্তফা কামাল রাশেদ।

Ad
Ad

এর আগে ১৭ মার্চ সোমবার সন্ধ্যায় তথ্য প্রযুক্তির সহায়তায় ১৭ বছরের শিশুকে টাঙ্গাইলের মির্জাপুর এলাকা ও ১৩ বছরের শিশুকে চাঁদপুর জেলার কচুয়া এলাকা থেকে উদ্ধার করে পিবিআই। উদ্ধারকৃতরা মাদ্রাসা ও স্কুলের শিক্ষার্থী। 

জানা যায়, গত ১৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকার নেছারিয়া আলীম মাদ্রাসার সামনে থেকে অপহরণের শিকার হন ১৭ বছরের শিশুটি। পরবর্তীতে এ ঘটনায় নরসিংদী এলাকার বেনু মিয়া (৩৩), আখি (২৫), সানিয়া (২০), ফুল মিয়া (৫০), আওয়ালের (৪৫) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করে শিশুটির পিতা মো. আনোয়ার হোসেন।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের উত্তর সাহেবপাড়া এলাকায় স্কুলে যাওয়ার পথে অপহরণের শিকার হন ১৩ বছরের শিশু। পরবর্তীতে এ ঘটনায় শাহপরান (২৩), শারমিন (২৯), ইব্রাহিম (৩৫), ফাতেমা (৩২), কবির (৩৮), হাজেরা (৩০), আমেনা (৩৫), মনির হোসেন মনু (৫৮) সহ অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে শিশুটির মা আদালতে মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us