• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ সকাল ১০:১৬:০৬ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৫ দুপুর ১২:০০:৫৫

টাঙ্গাইলে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

৩১ মার্চ সোমবার সকাল সাড়ে ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

জেলার প্রধান জামাতে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার টাঙ্গাইলের উপপরিচালক ও পৌরসভার প্রশাসক মো. শিহাব রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিকুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা জামায়াতে আমির আহসান হাবীব মাসুদসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ।

পবিত্র ঈদুল ফিতরের এই জামাতে ইমামতি করেন টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা শামসুজ্জামান। নামাজ শেষে দেশ-জাতির কল্যাণ কামনা ও বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়।

ঈদের জামাত শেষে একে অপরের সাথে কোলা-কুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
২২ জুন ২০২৬ সকাল ০৯:৪০:৫৫




সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন
২২ জুন ২০২৬ সকাল ০৮:৫৭:৫১




Follow Us