• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৭:১৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন

৪ এপ্রিল ২০২৫ সকাল ০৮:২৪:৫৯

জয়পুরহাটে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ছাত্রীর অনশন

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের কালাইয়ে বিয়ের দাবিতে সনাতন ধর্মের প্রেমিকের বাড়িতে এক ছাত্রী অনশন করেছে বলে অভিযোগ উঠেছে।

Ad

৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে এ ঘটনা ঘটেছে।

Ad
Ad

জানা গেছে, অভিযুক্ত প্রেমিকের নাম সবুজ রবিদাস। তিনি উপজেলার উদয়পুর ইউপি'র তেলিহার গ্রামের লালচাঁন রবিদাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিকভাবে পরিচয় ঘটে অভিযুক্ত প্রেমিক সবুজ রবিদাস ও এক ছাত্রীর। গত ২ বছর যাবত তাদের মধ্যে সম্পর্ক চলছিল। কিন্তু বিয়ের কথা থাকলেও রাজি ছিল না প্রেমিক। এ কারণে ভেঙে যায় তাদের বিয়ে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমঝোতার চেষ্টাও করেন দুই পরিবার। এরপর বিয়ের প্রতিশ্রুতি দিলেও প্রেমিক এখন অন্য কাউকে বিয়ে করছে শুনে তার গ্রামের বাড়িতে হাজির হোন ওই ছাত্রী।

সেখানে ওই ছাত্রী দাবি করেন, গোপনে সিঁদূর দিয়ে বিয়ে করেছে প্রেমিক সবুজ রবিদাস এবং দুই মাস অপেক্ষা করতেও বলেছেন।

এদিকে প্রেমিক সবুজ রবিদাসের দাবি, কোন প্রেমের সম্পর্ক করেননি তিনি। যদি প্রমাণ দিতে পারে তিনি বিয়ে করে মেনে নিবেন ওই ছাত্রীকে।

এ ঘটনায় ওই প্রেমিক ও ছাত্রীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে স্থানীয়রা।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় ছাত্রীকে পরিবারের নিকটে জিম্মায় দেওয়া হয়েছে। পরিবারের সাথে এক স্কুল শিক্ষক উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us