• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৭:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

পীরগাছায় ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু, হেলপার আহত

২০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৮:৩৮

পীরগাছায় ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু, হেলপার আহত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় চাল বোঝাই ট্রলির এক্সেল ভেঙ্গে চালক নয়ন মিয়ার (৩৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

২০ এপ্রিল রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার সুখানপুকুর (কুকড়া ভাঙ্গা) ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রলি চালক নয়ন মিয়া উপজেলার ইটাকুমারী ইউনিয়নের খামার বড়ভিটা গ্রামের আব্দুল ওয়াহেদ মিয়ার একমাত্র ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, রোববার বিকেলে উপজেলা খাদ্য গুদাম থেকে ইটাকুমারী ইউনিয়নের ডিলার আব্দুর রাজ্জাক এর খাদ্য বান্ধব কর্মসূচি চাল নিয়ে যাওয়ার প্রাক্কালে ওই স্থানে পৌঁছালে হঠাৎ ট্রলির পিছনের দুই চাকার মধ্যে এক্সেল ভেঙ্গে যায়। এসময় ট্রলি উল্টে গিয়ে একটি গাছে সাথে ধাক্কা লাগে। এতে চালক নয়ন মিয়া ট্রলি এবং গাছে মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

নিহতের পিতা আব্দুল ওয়াহেদ মিয়া বলেন, নয়ন আমার একমাত্র ছেলে। নিহত নয়নের দুটি ছেলে সন্তান রয়েছে। দুর্ঘটনায় আমার ছেলে মারা গেছে। আমার কোনো অভিযোগ নাই। 
এ বিষয়ে পীরগাছা থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us