• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান, দুই প্রতারক আটক

২৩ এপ্রিল ২০২৫ রাত ০৮:১৪:৫২

কেরানীগঞ্জে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান, দুই প্রতারক আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি অবৈধ ডেন্টাল ক্লিনিকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে অভিযান চালাতে এসে মাহবুবুল হক শুভ ও মোতালেব হোসেন কিরণ নামে দুই প্রতারক জনতার হাতে আটক হয়েছে।

Ad

পরবর্তীতে তাদেরকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ হেফাজতে নিয়েছে। আটক শুভ ও কিরণ দুজনেই রাজধানীর জুরাইন এলাকার বাসিন্দা।

Ad
Ad

জানা যায়, ২২ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চরকালিগঞ্জ অলিনগর এলাকায় সেবা ডেন্টাল ক্লিনিকে এই ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের মালিক বিজয় কুমার জানান, আমি ক্লিনিকে বসে রোগী দেখছিলাম এমন সময় তারা দুজনে এসে একজন ম্যাজিস্ট্রেট ও একজন সাংবাদিক পরিচয় দিয়ে আমার কাছে কাগজপত্র দেখতে চায় এবং তারা আগে এ ধরনের অনেক অভিযান করেছে এমন বেশ কিছু ছবি আমাকে দেখায়। পরে আমার ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে ভয় দেখিয়ে ৫,০০০ টাকা নিয়ে চলে যায়। বিষয়টি তাৎক্ষণিক আমি ক্লিনিকের বাইরে গিয়ে আশপাশের দোকানদারদেরকে জানালে ওই দুজনকে আটক করে পরিচয় জানতে চাইলে পরবর্তীতে তারা ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমাণিত হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এস আই পীযূষ কুমার জানান, স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন করে বিষয়টি জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে দুই ব্যক্তিকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসি। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিকের বড় ভাই অজয় কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us