• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১২:৪২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

শ্রীপুরে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী গ্রেফতার

২৭ এপ্রিল ২০২৫ সকাল ০৮:০৯:৫১

শ্রীপুরে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামী গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী আমিনুল ইসলাম খোকনকে (৩২) গ্রেফতার করেছে র‍্যাব।

Ad

২৬ এপ্রিল শনিবার তথ্যপ্রযুক্তির মাধ্যমে (গাজিপুর র‍্যাব-১) ও র‍্যাব-৯ যৌথ অভিযান চালিয়ে সিলেট থেকে তাকে গ্রেফতার করে।

Ad
Ad

গ্রেফতার আমিনুল ইসলাম খোকন ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জের ঝিগাতলা মাইজহাটি গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে। অভিযুক্ত আমিনুল ইসলাম খোকন ও তার নিহত স্ত্রী নাদিরা বেগম (৩১) জীবিত থাকা অবস্থায়, শ্রীপুরের মাওনা কপাটিয়াপাড়া গ্রামে ভাড়া বাড়িতে থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানির কোম্পানি কমান্ডার কে এম এ মামুন খান চিশতী বলেন, ২৪ এপ্রিল শ্রীপুরে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এরপর র‍্যাব-১ এ ঘটনায় অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করতে ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় (শনিবার) দুপুরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে র‍্যাব ফোর্সেস সদর দপ্তরের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত আসামিকে সিলেট মহানগরীর সুরমা থানার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

মামুন খান চিশতী আরও বলেন, প্রাথমিকভাবে স্ত্রীকে জবাই করে হত্যাকাণ্ডের বিষয়টি স্বীকার করেছেন আসামি আমিনুল ইসলাম খোকন।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, গ্রেফতার আসামিকে র‍্যাব থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) গাজীপুরের শ্রীপুরের কপাটিয়াপাড়া গ্রামে স্ত্রীকে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যার পর মরদেহ ঘরের মেঝেতে রেখে শ্বশুরকে ফোন করে জানান স্বামী, এ ঘটনায় নিহতের বাবা নজরুল ইসলাম, বাদী হয়ে শ্রীপুর থানায়, একটি হত্যা মামলা দায়ের করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us