• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৩:৫৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জুলাই গণঅভ্যুত্থান: মানিকগঞ্জে অনুদান পেলেন আহত যোদ্ধারা

৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৫৫:১১

জুলাই গণঅভ্যুত্থান: মানিকগঞ্জে অনুদান পেলেন আহত যোদ্ধারা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির যোদ্ধাদের পরিবারকে সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

Ad

২৯ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিনের সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মনোয়ার হোসেন মোল্লা।

Ad
Ad

জেলা প্রশাসক বলেন, ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যারা আহত বা নিহত হয়েছেন, তাদের স্মৃতি জাতির গর্ব। আমরা সব সময় তাদের পরিবারের পাশে আছি ও থাকবো।’

অনুষ্ঠানে সদর উপজেলার ৫৫টি পরিবারের মধ্যে ৫১টি পরিবারকে চেক হস্তান্তর করা হয়। অনুপস্থিত থাকায় চারটি পরিবারকে পরবর্তীতে চেক প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আতিকুল মামুন, মানিকগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদস্য সচিব শাহানুর ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভসহ অন্যান্যরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us