• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৯:১৭:০৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে কেচির আঘাতে কিশোর নিহত, আটক ১

৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:২৩:০৬

কেরানীগঞ্জে কেচির আঘাতে কিশোর নিহত, আটক ১

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনায় হাসান (১৫) নামের এক কিশোরকে কাপড় কাটার কেচি দিয়ে আঘাতে মৃত্যু হয়েছে। এ ঘটনায় রিফাত (১৫) নামের এক কিশোরকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

Ad

২৯ মঙ্গলবার রাত সাড়ে দশটায় ফারিয়া প্লাজার সোনিয়া গার্মেন্টসের ভেতর এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত হাসান শরীয়তপুরের কাজিরহাট থানাধীন লখাই কাজির কান্দা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। নিহত হাসান ও আটক রিফাত দুজনেই আগানগর ইস্পাহানী এলাকায় ফারিয়া প্লাজায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাসান ও রিফাত একই কারখানায় কাজ করে ও সেখানেই রাতে থাকার ব্যবস্থা রয়েছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় দুজনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে একে অপরকে মা-বাবা তুলে গালি দেয়ায় রিফাত ক্ষিপ্ত হয়ে কাপড় কাটার কেচি দিয়ে হাসানকে আঘাত করে। এ সময় হাসানোর চিৎকারে আশেপাশের শ্রমিকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অতিরিক্ত রক্ত ক্ষরণে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রিফাত নামে এক কিশোরকে আটক করা হয়েছে। নিহতের পিতা আনোয়ার হোসেন বাদী রিফাতকে আসামি করে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩


Follow Us