• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:৩৩:৫১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খুলনার ডুমুরিয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:৩০:১৫

খুলনার ডুমুরিয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় তেলবাহী ট্রাকের ধাক্কায় ২ নারীর মৃত্যু হয়েছে।

Ad

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আটলিয়া ইউনিয়ানের নরনিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

Ad
Ad

নিহতরা হলেন, ডুমুরিয়া উপজেলার নরনিয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদের স্ত্রী মাজেদা খাতুন (৪৮) অপরজন একই এলাকার ফজর আলী সরদারের স্ত্রী রোকেয়া খাতুন রোকি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা থেকে ছেড়ে আসা যশোরগামী দ্রুতগতির নওগাঁ-ঢ-০৮-০০০২ নম্বরের তেলবাহী একটি ট্রাক নরনিয়া মোড় এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই গৃহবধূকে চাপা দিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই দুই নারীর মৃত্যু হয়।

এ বিষয়ে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ঘটনা স্থল হতে দুই নারীর মরদেহ উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রাখা হয়েছে। তেলবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। ঘটনা স্থল থেকে  ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us