• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২০:৩৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিক আটক

৭ মে ২০২৫ রাত ০৯:২১:১০

খাগড়াছড়িতে ৬৬ ভারতীয় নাগরিক আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ সীমান্ত দিয়ে খাগড়াছড়ি পার্বত্য জেলায় অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে ৬৬ ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

Ad

৭ মে বুধবার ভোরে মাটিরাঙা ও পানছড়ির কয়েকটি স্থান থেকে বিজিবি তাদের আটক করে।

Ad
Ad

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাটিরাঙ্গার তাইন্দং সীমান্ত দিয়ে ১৫ জন, গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে ২৭ জন এবং পানছড়ির লোগাং ইউনিয়নের রুপসেন পাড়া সীমান্ত দিয়ে ২৪ জন অনুপ্রবেশ করে।

এদের মধ্যে শান্তিপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা ২৭ জন সেখানকার হাজীপাড়া আবুল মাস্টারের বাড়িতে অবস্থান করছিল। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটককৃত ২৭ জন গুজরাটের বাসিন্দা দাবি বলে দাবি করছে। গুজরাটের হলেও আটককৃতরা বাংলা ভাষাভাষী। তাদেরকে গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা বাংলাদেশে অনুপ্রবেশ করায়। বাকিদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

খাগড়াছড়ির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, পর্যন্ত ৬৬ জন ভারতীয় নাগরিককে সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করানো হয়েছে।

বিজিবি বিষয়টি দেখভাল করছে এবং আটককৃতরা সবাই তাদের হেফাজতে রয়েছে। বিজিবির সাথে স্থানীয় প্রশাসন ও পুলিশ সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। আমরা তাদেরকে দ্রুত পুশব্যাক করানোর চেষ্টা করছি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us