• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:১৯:০৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

৮ মে ২০২৫ দুপুর ০২:৪৭:১৯

বাগেরহাটে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট র‌্যালি ও আলোচনার মধ্যদিয়ে ৮ই মে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।  

Ad

৮ মে বৃহস্পতিবার সকাল ৯ টায় বাগেরহাট রেডক্রিসেন্ট অফিস থেকে এক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিট ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আহম্মদ কামরুল হাসান। রেডক্রিসেন্ট চত্বরে আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের সূচনা হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক যুব প্রধান ও প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, আজিবন সদস্য এ্যাড. সাজ্জাদ হোসেন, সাবেক যুব প্রধান সাকির হোসেন, আল আমিন  সরদার,  ইউনিট অফিসার মোহাম্মদ হান্নান, মোনালিসা রুপা, মো. সাদিদ হোসেন , শরিফুল ইসলাম জুয়েল, যুব প্রধান নাইমুর রহমান প্রমুখ।

উক্ত আলোচনা সভায় যুব রেডক্রিসেন্ট কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রতিষ্ঠান দুটি খান জাহান আলী ডিগ্রি কলেজ ও বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এছাড়াও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us