• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ দুপুর ০১:৪২:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

৯ মে ২০২৫ দুপুর ১২:১০:৩৬

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

সাভার প্রতিনিধি: সাভারে দাঁড়িয়ে থাকা বাসে দ্রুত গতির ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এঘটনায় দর্ঘটনায় বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন ট্রাকের চালক।

Ad

৯ মে শুক্রবার সকাল ১০ টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম। এর আগে আজ ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাস স্ট্যান্ড এলাকার আরিচামুখি লেনে এই দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন থানার উসমান নগর গ্রামের মৃত ফজল হক মুন্সির ছেলে মো. হোসেন (৫৫) ও শরিয়তপুর জেলার জাজিরা থানার সদর আলী মাদবর কান্দি গ্রামের ধলু শেখের ছেলে সায়াত শেখ (৩৫)।

হাইওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ৬ টার দিকে সাভার বাস স্ট্যান্ড এলাকায় ঠিকানা পরিবহনের একটি বাস যাত্রী নেওয়ার জন্য দাঁড়ায়। এসময় পিছন থেকে দ্রুত গতির একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে সায়ের শেখ ও হোসেন নামের দুইজন গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের সুপার মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সওগাতুল আলম বলেন, এঘটনায় চালক পালিয়ে গেলেও ট্রাক ও বাস জব্দ করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯






খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
খুলনায় সেলুনে গুলি করে যুবককে হত্যা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০১:১৬




Follow Us